ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ডাকসু ও ও ঢাবি ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত লোকসঙ্গীত ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী কনসার্টস্থলে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। কনসার্টে হামলার জেরে বিক্ষিপ্তি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা কলেজে সংগঠিত ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই ঘটনা ঘটে।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগের সভাপতি শোভন জানিয়েছেন তিনি ঘটনার ব্যাপারে কিছু জানেন না। কারা হামলা চালিয়েছে তা তিনি বলতে পারছেন না। বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, এটাকে পুজি করে প্রতিটি হল ও হলের বাইরে সমস্যার সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন হলে আমার কর্মীদের মারধর করা হচ্ছে।
ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ছাত্রলীগ সভাপতি শোভনের কর্মীরা ওই হামলা চালিয়েছে। যারা পহেলা বৈশাখের কনসার্টে বাধা দেয়; তারা অন্তত স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
ডাকসুর জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, যারাই এ কাজ করেছে; তাদের বিচার করা হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করতে হবে বলেও দাবি করেন তিনি।
ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, প্রশাসন চাইলে ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার বিচার করতে পারে। এ ঘটনার বিচার আমরা চাই।

0 Please Share a Your Opinion.: