Monday, March 25, 2019

ভালবাসার উক্তিঃ ০১ [উক্তিতে হুমায়ন আহমেদ স্যার]


দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়,
আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা

2

আলো যেমন চারপাশ আলো করে তোলে একজন পবিত্র মানুষও তার চারপাশ আলো করে তুলবেই

3

মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হলো,
গাছের মত মানুষেরও শিকড় আছে।
শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়,
মানুষেরও এক ধরনের মৃত্যু হয়।
মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে হয় চুড়ান্ত মৃত্যুর দিকে।

4

যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে

5

আমাদের সমস্যা হচ্ছে আমাদের যখন গুছিয়ে কথা বলা দরকার তখন টেলিগ্রাফের ভাষায় কথা বলি।
আর যখন সার সংক্ষেপ বলা দরকার তখন পাঁচ শ পৃষ্ঠার উপন্যাস শুরু করি।

6

মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না।
মুখের ওপর সর্বদা পর্দা থাকে।
শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়।
হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়।

7

মেয়েরা এমনিতেই সন্দেহ বাতিক গ্রস্ত হয়।
পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেক গুনে বেড়ে যায়।

8

কিছু মানুষ ধরেই নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক।
তাদের জগতটাই একমাত্র সত্যি জগত।
এরা রহস্য খুঁজবে না।
এরা স্বপ্ন দেখবে না।

9

সত্য কথাগুলো সব সময় বক্তৃতার মতো শোনায়,
মিথ্যাগুলো শোনায় কবিতার মত

10

কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না।
ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য।
কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।

11

মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি,
অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে,
ভবিষ্যতেও হয়ত হবে

12

ধুমপানও অভ্যাসের ব্যাপার।
অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে।
আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য।

13

কৌতুহল আমাদের সবারই আছে,
কিন্ত কৌতুহল মেটানোর জন্যে প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না।
করতে চাই না।

14

মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্যে চট করে তুই বলে

15

সময় নেতা তৈরি করে।
ঠিক সময়ে ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে

16

অতি ভয়ঙ্কর যে গরল তাহাতেও অমৃত মিশ্রিত থাকে।
অতি পবিত্র অমৃতে থাকে প্রাণসংহারক গরল।
খাদ ছাড়া সোনা হয় না।
গরল ছাড়া অমৃতও হয় না।

17

মায়ের সঙ্গে মিল আছে এই জাতীয় মেয়ের প্রতি পুরুষেরা প্রচন্ড আকর্ষন বোধ করে

18

অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মত।
শুধুই একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে,
আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না।

19

যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়

20

মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারনে

21

রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়।
এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক।
এরা ভদ্র হলে অস্বস্তি লাগে।

22

রুচির রহস্য ক্ষুধায়।
যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই।

23

প্রকৃতি মাঝে মাঝে মানুষকে এমন বিপদে ফেলে।
চোখে পানি আসার সিস্টেম না থাকলে জীবন যাপন হয়তো সহজ হতো।

24

ট্রাফিক জ্যামেরও একটা ভাল দিক আছে।
এই সময়ে রাস্তা পারাপার করতে পারা যায়

25

গল্প উপন্যাসের নায়ক-নায়িকাদের সুখ-দুঃখে যারা কাতর,
তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়।

26

মেয়েদের দুটি জিনিস খুব খারাপ,
একটি হচ্ছে সাহস অন্যটি গোয়ার্তমি

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Please Share a Your Opinion.: