Monday, July 29, 2019

আসছে এক নবীন লেখকের কঠিন দুইটি বই [eBook]

আসছে এক নবীন লেখকের কঠিন দুইটি বই [eBook]

নতুন লেখক আদিবের আসছে নতুন দুইটি বই। নবীন এই লেখক ২০২০ সালের আগেই আপনাদের দিতে চলেছে ১) নিখোঁজ হবো ( কবিতা ) এবং ২) বর্ষা ও সেই ছেলেটি (গল্প) বই

নিখোঁজ হবো ঃ

১) ৪০ টি কবিতা
২) ২০ টি আত্মকথা



বর্ষা ও সেই ছেলেটি ঃ

১) একটি অসাধারণ গল্প
২) উক্তি
৩) আত্মকথা 



Sunday, May 5, 2019

০৭ তারিখ থেকে শুরু হতে জাচ্ছে, পবিত্র মাহে রমজান।

০৭ তারিখ থেকে শুরু হতে জাচ্ছে, পবিত্র মাহে রমজান।

পবিত্র রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস। এটি সংযমের মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ সাওম পালন করে থাকেন। রমজান মাসে সাওম বা রোজা পালন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাসের শেষদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানগণ ঈদুল-ফিতর পালন করে থাকেন।

এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার জন্য সেহরি ও ইফতারের সময়সূচী (হিজরী ১৪৪০, ইংরেজি ২০১৯) তুলে ধরা হল। নিচে ছকগুলো ইমেজ হিসেবে দেয়া হয়েছে। ছক বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন। 

Friday, May 3, 2019

বিশ্বকাপে থাকছে না কোনও ভারতীয় আম্পায়ার

বিশ্বকাপে থাকছে না কোনও ভারতীয় আম্পায়ার

আইসিসির এলিট প্যানেলে তালিকাভুক্ত আম্পায়ার সুন্দারাম রবিকে বিশ্বকাপের দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে। সুন্দারাম রবি ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র আম্পায়ার ছিলেন এবারের বিশ্বকাপে। তবে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার জের ধরে  ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে সুন্দারামকে এলিট প্যানেল থেকে অব্যাহতি দেয়ার। অথচ আসন্ন ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ১৬ জনের মধ্যে একজন ছিলেন এই ভারতীয় এই আম্পায়ার।


সুন্দারামের এলিট প্যানেলে থাকা স্বত্বেও গেল ২৪ এপ্রিল আইসিসির আম্পায়ার্স কমিটির মিটিংয়ের পর এই ভারতীয় আম্পায়ারকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।
আইসিসি থেকে জানানো হয়, সুন্দারামের এলিট প্যানেলে টিকে থাকা খুব কঠিন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ম্যাচগুলোতে অনেক প্রতিদ্বন্দ্বিতা ও চাপ থাকে। গেল কয়েক বছরে ১২ এলিট লেভেলের আম্পায়ারদের মধ্যে সবচেয়ে খারাপ রিপোর্ট তার।
৫৩ বছর বয়সী সুন্দারাম বর্তমানে আইপিএলে আম্পায়ারের দায়িত্ব পালন করলেও তার আম্পায়ারিং নিয়ে তীব্র সমালোচনা করতে দেখা গেছে দেশটির ক্রিকেট মহলে।
চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ও মুম্বাই ইন্ডিয়ান্সের একটি ম্যাচের শেষ বলে লাসিথ মালিঙ্গার পরিষ্কার ‘নো’ বল না দেয়ার পর বিতর্ক শুরু হয় সুন্দারামকে নিয়ে।
তার এমন সিদ্ধান্তের পর বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি প্রশ্ন তুলেন সুন্দারাম রবির আম্পায়ারিং যোগ্যতা নিয়ে।

Friday, April 26, 2019

কিভাবে ডাউনলোড করবেন "Avengers EndGame 720 Pixel HDCAM" [লিংক চাহিয়া লজ্জা দিবেন না'] -ChirKutBanglaBlog

কিভাবে ডাউনলোড করবেন "Avengers EndGame 720 Pixel HDCAM" [লিংক চাহিয়া লজ্জা দিবেন না'] -ChirKutBanglaBlog

ভাই, লিংক হবে?
ভাই লিংক দেন?
মামা, লিংক দে।
হারামজাদা লিংক দে!


এরকম কথা শুনতে শুনতে পাগল হয়ে গেলাম, তাই এইযে লিংক নিয়ে এসেছি। আমি আদিব, আপনাদের সাথেই আছি চলুন শুরু করা যাক।

১) ডাউনলোড করে নিন, "uTorrent" {For PC}
"uTorrent" [FOR ANDROID DEVICE] 

২) তারপর আমাদের দাওয়া নিছের ডাউনলোড বাটন এ ক্লিক করুন।


Image result for download button png
৩) Click 'Open uTorrent"

_
Note : Support the creator, Go the Cinema Hall and Enjoy the Movie.
Note : Magnet Torrent Link (Not Sure if Working for Android Device)

Proof:



Saturday, April 13, 2019

ঢাবির কনসার্ট মঞ্চে হামলা-আগুন : অভিযোগের তীর শোভনের দিকে

ঢাবির কনসার্ট মঞ্চে হামলা-আগুন : অভিযোগের তীর শোভনের দিকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ডাকসু ও ও ঢাবি ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত লোকসঙ্গীত ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী কনসার্টস্থলে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। কনসার্টে হামলার জেরে বিক্ষিপ্তি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা কলেজে সংগঠিত ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই ঘটনা ঘটে।

এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগের সভাপতি শোভন জানিয়েছেন তিনি ঘটনার ব্যাপারে কিছু জানেন না। কারা হামলা চালিয়েছে তা তিনি বলতে পারছেন না। বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, এটাকে পুজি করে প্রতিটি হল ও হলের বাইরে সমস্যার সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন হলে আমার কর্মীদের মারধর করা হচ্ছে।
ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ছাত্রলীগ সভাপতি শোভনের কর্মীরা ওই হামলা চালিয়েছে। যারা পহেলা বৈশাখের কনসার্টে বাধা দেয়; তারা অন্তত স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
ডাকসুর জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, যারাই এ কাজ করেছে; তাদের বিচার করা হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করতে হবে বলেও দাবি করেন তিনি।
ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, প্রশাসন চাইলে ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার বিচার করতে পারে। এ ঘটনার বিচার আমরা চাই।

Thursday, April 4, 2019

Jokhon Porbe Na Mor (with lyrics) | Hemanta Mukherjee | Rabindra Sangeet [AUTOPLAY]

Jokhon Porbe Na Mor (with lyrics) | Hemanta Mukherjee | Rabindra Sangeet [AUTOPLAY]





যখন    পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি    বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
              চুকিয়ে দেব বেচা কেনা,
              মিটিয়ে দেব গো,   মিটিয়ে দেব লেনা দেনা,
          বন্ধ হবে আনাগোনা এই হাটে--
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
   
যখন    জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
          কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,   আহা,
              ফুলের বাগান ঘন ঘাসের   পরবে সজ্জা বনবাসের,
          শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
   
তখন   এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
          কাটবে দিন কাটবে,
          কাটবে গো দিন আজও যেমন দিন কাটে,    আহা,
              ঘাটে ঘাটে খেয়ার তরী   এমনি সে দিন উঠবে ভরি--
          চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
   
তখন   কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
          সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
              নতুন নামে ডাকবে মোরে,   বাঁধবে নতুন বাহু-ডোরে,
          আসব যাব চিরদিনের সেই আমি।
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥

Wednesday, April 3, 2019

Himu Series Books (হিমু সমগ্র) By Humayun Ahmed Free Download

Himu Series Books (হিমু সমগ্র) By Humayun Ahmed Free Download

Himu Series Books Link (হিমু সিরিজের বই)